বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‘মোদির গুজরাটে’ একযোগে পদত্যাগ করলেন সব মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-10-2025 11:38:51 pm

বিজেপি শাসিত গুজরাটে হঠাৎ একযোগে পদত্যাগ করেছেন রাজ্য সরকারের সব মন্ত্রী। বাদ আছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্রগুলো গ্রহণও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ থেকে এ তথ্য জানা গেছে। 


স্বাভাবিকভাবেই এ ঘটনায় দেশের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ একসঙ্গে পদত্যাগের কারণ কী? আলোচনায় রয়েছে নানা মত। অনেকেই ভাবছেন, নেপালের মতো শীর্ষ পদাধিকারীর ওপর থেকে কী আস্থা হারিয়েছেন ক্যাবিনেটের বাকি সদস্যরা? 


সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে। 


এ পদক্ষেপকে রাজ্যের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত রাজ্যে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী মন্ত্রীদের মধ্যে কেবল হার্শ সাঙ্গভি ও রুশিকেশ প্যাটেল নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। 


এদিকে, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা আজ রাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে গুজরাটের সব বিধায়কের সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন। এরপর রাত ৯টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে সাক্ষাৎ করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।


দলের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, আগামীকাল শুক্রবার নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা আসতে পারে। প্রায় ১০ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেককে বাদ দেওয়া হবে এই পুনর্গঠনের অংশ হিসেবে। 


উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে, হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সব মন্ত্রীর পদত্যাগ ভারতের রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   

আরও খবর