মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শেরপুরে পোস্ট অফিস থেকে জাল টাকা সরবরাহে দুই কর্মচারী গ্রেপ্তার

শেরপুর জেলা পোস্ট অফিস থেকে গ্রাহকদের কাছে জাল টাকা সরবরাহের অভিযোগে পোস্ট অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, অপরজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলা পোস্ট অফিসের ট্রেজারার মানিক মিয়া ও পোস্টাল অপারেটর হাফিজুর রহমান। মানিক মিয়াকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এবং হাফিজুর রহমানকে শনিবার (১৮ অক্টোবর) গ্রেপ্তার করা হয়।


গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গণইমমিনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব নিরক্ষর নারী শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে গেলে ব্যাংকের ক্যাশিয়ার দেখতে পান, টাকার মধ্যে ৫৩টি এক হাজার টাকার নোট জাল।


এর আগে, ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সোনালী ব্যাংকে নুহূ নামে এক ব্যক্তি সরকারি চালানের ২ লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে গেলে ব্যাংকের ক্যাশিয়ার ২৫টি এক হাজার টাকার নোট জাল বলে শনাক্ত করেন।


ভুক্তভোগী দুই গ্রাহকই জানিয়েছেন, তারা শেরপুর পোস্ট অফিস থেকে ওই টাকাগুলো উত্তোলন করেছিলেন। এ ঘটনার পর বিষয়টি প্রশাসন, ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে। বর্তমানে সরকারের অন্তত তিনটি বিভাগ এ ঘটনার তদন্ত করছে।


শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, “আসামি হাফিজুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মানিক মিয়ার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।”


শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবাইদুল আলম বলেন, “ঘটনাটি জানার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছেন। ঘটনার সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

আরও খবর