ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোডাউন

মাদারীপুর-১ (শিবচর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুলদীন মোল্লার সমর্থনে শুক্রবার বিকেলে শিবচরের বাশকান্দি ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।


বিকেল থেকে বাশকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দলীয় নেতা-কর্মীরা এ শোডাউনে অংশ নেন। অংশগ্রহণকারীরা কামাল জামান মোল্লার নাম সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে “ধানের শীষ” প্রতীকের পক্ষে স্লোগান দিতে থাকেন।


শোডাউনে উপস্থিত ছিলেন বাশকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ডা. এনামুল হক শিকদার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান আনছার তাইয়ানি, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক বাচ্চু মুন্সি এবং সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল মাদবরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


বাশকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ডা. এনামুল হক শিকদার বলেন, “শিবচরের বিএনপির কান্ডারী হলেন কামাল জামান মোল্লা। শিবচরবাসী তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।”


শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন মোল্লা বলেন, “শিবচরের কঠিন সময়ে রাজপথে ছিলেন কামাল জামান মোল্লা। তার বিকল্প হিসেবে বিএনপিতে আর কেউ নেই। আমরা আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন দেবেন।”


স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থেকে দলের দুঃসময়েও মাঠে সক্রিয় ছিলেন কামাল জামান মোল্লা। এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে তিনি সবচেয়ে জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিবেচিত হবেন।


এ সময় দলীয় নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

Tag
আরও খবর