অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

মালয়েশিয়ায় ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়া ‘শান্তিচুক্তি’ আজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-10-2025 10:30:44 am

এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এর পাশাপাশি ট্রাম্পের মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেয়ার কথা রয়েছে। 


সে আয়োজনটি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। দেশদুটি গত মে মাসে প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল। 


রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


বিমানে বসেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি 'বড় শান্তিচুক্তি' সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন। ট্রাম্প আরও লেখেন, গুরুত্বপূর্ণ এই আয়োজনে যাতে সবাই থাকতে পারেন, এ জন্য তিনি পৌঁছানোর পরপরই চুক্তি সই করা হবে।



গত ২৮ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। সে চুক্তির ধারাবাহিকতায় আজকের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। 


প্রথমদিকে থাইল্যান্ড বাহ্যিক মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এরপরই থাইল্যান্ড আলোচনায় অংশ নিতে সম্মত হয়।


এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ মালয়েশিয়ার সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তি করবেন বলে জানানো হয়েছে।

আরও খবর