ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

১৪৪ ধারা জারি থাকলেও শিবচরে ঘর ভাঙচুর ও নারীর উপর হামলার অভিযোগ


মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের মির্জারচর শিকদার কান্দি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ঘর ভাঙচুর ও নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মির্জারচর গ্রামের আব্দুল জলিল শিকদার গত ৯ মার্চ ২০২৫ তারিখে উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের শাজাহান শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে চলতি বছরের ১৬ অক্টোবর বিজ্ঞ আদালত ইউনিয়ন ভূমি অফিসারের মাধ্যমে উক্ত জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করেন।


অভিযোগ রয়েছে, ১৪৪ ধারা চলমান থাকা সত্ত্বেও গত ২২ অক্টোবর চর কমলাপুর গ্রামের আব্দুল ওয়াহেদ ওরফে আব্দুল হক শিকদার ও শাজাহান শিকদারসহ ২০-২৫ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাচ্চু শিকদারের অটোভ্যান চার্জ দেওয়ার জন্য নির্মিত একটি ছোট ঘর ভেঙে নিয়ে যায়।


এসময় বাচ্চু শিকদারের স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারধর এবং তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। এতে তিনি আহত হন। ঘটনার দিনই ভুক্তভোগী বাচ্চু শিকদার অভিযুক্তদের বিরুদ্ধে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শিকদার দীর্ঘদিন ধরে উক্ত জায়গায় ঘরটি ব্যবহার করতেন। কিন্তু প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের মদদে জোরপূর্বক ঘরটি ভেঙে নেওয়া হয়েছে। 


এরপর অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে একজন "শাজাহান শিকাদর" বলেন, আমি জানিনা এই ঘর ভেঙ্গেছে আমার ভাতিজা আব্দুল ওয়হেদ। আমার ভাতিজা ড্রেজার ব্যবসায় করেন তার কর্মচারীদের নিয়ে ওক্ত ঘরটি ভেঙ্গেছে।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর