প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-01-2023 10:08:23 am

ওপেনার ডেভন কনওয়ের সেঞ্চুরি ও বোলারদের নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা ফেরালো সফরকারী নিউজিল্যান্ড। 

গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৭৯ রানে হারিয়েছে পাকিস্তানকে। যার প্রেক্ষিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিলো পাকিস্তান। 

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের ওপেনার অ্যালেন ফিনকে পিরিয়ে দেন আগের ম্যাচে ৫ উইকেট নেয়া পাকিস্তান পেসার নাসিম শাহ। এরপর পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে দ্বিতীয় উইকেটে ১৭৫ বল খেলে ১৮১ রানের জুটি গড়েন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। 

২৯তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। ঝড়ো গতির ব্যাটিংয়ে ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে পরের ওভারে কনওয়েকে শিকার করে জুটি ভাঙেন নাসিম। ৯২ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন কনওয়ে। 

দলীয় ১৮৩ রানে কনওয়ের আউটের পর নিউজিল্যান্ডের ইনিংসে নামান পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজ। ২০৬ রানে ষষ্ঠ উইকেট হারায় কিউইরা। পতন হওয়া চার উইকেটই নেন নাওয়াজ। উইলিয়ামসন ৮৫, ড্যারিল মিচেল ৫, টম লাথাম ২ ও গ্লেন ফিলিপস ৩ রান করেন। 

শেষ দিকে মিচেল স্যান্টনারের ৪০ বলে ৩৭ রানের সুবাদে সবক’টি উইকেট হারিয়ে ২৬১ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের নাওয়াজ ৪টি ও নাসিম ৩টি উইকেট নেন। 

প্রথম ওয়ানডেতে ২৫৬ রানের লক্ষ্যে পৌঁছতে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে আজ ২৬২ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। 

তৃতীয় উইকেটে ৯৯ বল খেলে ৫৫ রান তুলে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। 

রিজওয়ানকে ২৮ রানে বোল্ড করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার স্যান্টনার। রিজওয়ানের আউটের পর পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। এক প্রান্ত দিয়ে উইকেট পড়লেও অন্যপ্রান্তে লড়াই করেছেন বাবর। কিন্তু ৪৩তম ওভারে নবম ব্যাটার হিসেবে বাবরের আউটের পর ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান। 

৮টি চার ও ১টি ছক্কায় ১১৪ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন বাবর। নিউজিল্যান্ডের টিম সাউদি-ইশ সোধি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কনওয়ে। আগামীকাল একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে