মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক

জননেতা আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সেনানী, তেভাগা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর, নির্যাতিত জননেতা এম আতাউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 



বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সভা আয়োজন করে।


রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহর সভাপতিত্বে এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। চিকিৎসা নিতে ভারতে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জননেতা এম আতাউর রহমানের সন্তান ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


সভায় বক্তারা বলেন, গণমানুষের অধিকার আদায়ের সাহসী এক বীর পুরুষের নাম জননেতা আতাউর রহমান। তিনি একাধারে ছিলেন গরিবের আইনজীবী, সাংবাদিক, জনদরদী নেতা। বঙ্গবন্ধু তাকে চিনেছিলেন। যে কারণে আতাউর রহমান ন্যাপ করতেন, তবুও তাকে জেলা গভর্নর করেছিলেন শেখ মুজিবুর রহমান। এমন মহান ব্যক্তিত্ব উত্তরাঞ্চলকে সাজিয়েছেন। সারাজীবন কাজ করেছেন মানুষের অধিকার আদায়ে। কারাবরণ করেও পিছপা হননি তিনি। তারা বলেন, আতাউর রহমান নিজের কথা না ভেবে সর্বদা কাজ করেছেন জনগণের জন্য। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এমন ব্যক্তিত্বকে স্মরণ করা আমাদের দায়িত্ব।


এদিনের সভায় উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. সেলিম, মাজেদুর ইসলাম, জামিল হোসেন জনি, ইকবাল হাসান টাইগার, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাস, সাবেক রাসিক কাউন্সিলর ফারজানা হক, রায়হান ফেরদৌস, সামিউল ইসলাম সামু, ইয়াসমিন আরা হক, হাবিবা খাতুন, মো. আকবর হোসেন, সালাউদ্দিন আহমেদ সোহাগ, মিজানুর রহমান মিজান, মো. বাবু,সাহিদ সন, আরিফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার অভিলাষ দাস তমাল, উত্তরকোণ ও দখিনের ক্রাইম পত্রিকার স্টাফ রাতুল সরকার, এহসেন হাবিব তারা, অনলাইন নিউজ পোর্টাল নতুন মাত্রার ইফফাত আরা, প্রকৌশলী রুকাইয়া চৌধুরী, প্রকৌশলী মোছা. এলিজা, রাজিব শেখ, ডা. সানজিদা ইসলাম, মো. আফ্রিদি প্রমুখ।

Tag
আরও খবর




deshchitro-6a42952c999dd-290626095420.webp
নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫ ঘন্টা ১৭ মিনিট আগে