ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

জনকল্যাণে সেনাবাহিনী: টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

দেশচিত্র

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"-এই সেবার ব্রত নিয়ে টাঙ্গাইলের মধুপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জনকল্যাণমূলক এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের চিকিৎসা চাহিদা পূরণে এক বিশাল ভরসা জুগিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদল দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ৬ নভেম্বর বৃহস্পতিবার মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় রোগীদের বিনামূল্যে এ দিন ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত¡বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি) এলাকায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।  এই মেডিকেল ক্যাম্পেইনে মোট দেড় শতাধিক  গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।

এলাকার বিপুল সংখ্যক গরিব দুস্থ মানুষ এই সেবা গ্রহণ করেছেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা রোগের প্রাথমিক নির্ণয় করা হয়। অনেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় চশমা প্রদান করা হয়। যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না। বাড়ির কাছে বিনামূল্যে এত উন্নত চিকিৎসা ওষুধ পেয়ে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তারা সেনাবাহিনীর ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় নিবেদিত। দেশের যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। এই ক্যাম্পেইন শুধু চিকিৎসা সেবাই নয়, এটি স্থানীয় মানুষের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আস্থার সেতুবন্ধন আরও দৃঢ় করেছে।

Tag
আরও খবর