মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গনসংযোগও র‍্যালি করেন- বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বাসার সিদ্দিকী



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের শিবচর পৌর শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গনসংযোগ ও র‍্যালি  করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক এবং শিবচর উপজেলার বিএনপি'র সদস্য ও মাদারীপুর-১(শিবচর) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকীসহ  অন্যান্য নেতা-কর্মীরা।



শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গনসংযোগ ও র‍্যালি করেন তিনি। 



এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং শিবচর উপজেলা বিএনপি'র সদস্য আবুল বাসার সিদ্দিকী বলেন,গত ১৭ বছর বাংলাদেশের ফ্যাসিবাদী হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে।আমাকে একাধিক মামলা দিয়ে দেশে আসতে দেয়নি।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসংযোগ ও র‍্যালি করেছেন তিনি।আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।আমরা শত জুলুম নির্যাতন ও অত্যাচারে পিছপা হয়নি।দলকে ভালোবেসে দলের দুঃসময়ে হাল ধরেছি।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমার কার্যক্রম অব্যাহত ছিল।দল যাকে নমিনেশন দিবে, আমি তার পক্ষ হয়ে কাজ করবো।এক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেবো।



এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ রুবেল শিকদার,শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক,সরকারী বরহামগঞ্জ কলেজের  ছাত্রদল নেতা হিমেল,শিবচর উপজেলা বিএনপি'র নেতা আনোয়ার বেপারী,নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মীরা ।




Tag
আরও খবর