ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা: নাশকতা রুখতে কঠোর অবস্থান ঘোষণা কামাল জামান মোল্লার




মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর গোলচক্কর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ৩১ দফা কর্মসূচি জনসম্মুখে উপস্থাপন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য কামাল জামান মোল্লা।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রহমান মাদবর, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্রের আদর্শ পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির সারমর্ম জনগণের সামনে তুলে ধরেন। তাঁরা বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন,
“বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে। তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি গত ১৩ তারিখে বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগ তুলে বলেন, ১৬ ও ১৭ নভেম্বর শিবচরে নাশকতার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। এ সময় তিনি বিএনপি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধান বক্তা শাহাদাত হোসেন খান বলেন,
“শিবচর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের রূপরেখা হচ্ছে ৩১ দফা কর্মসূচি। দল যদি শিবচরে বিজয় চায়, তাহলে কামাল জামান মোল্লার বিকল্প নেই।”
তিনি আশা প্রকাশ করেন যে, দলের হাইকমান্ড স্থানীয় জনমতের গুরুত্ব বিবেচনায় নিয়ে মনোনয়ন এর বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে সংগঠিত থেকে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Tag
আরও খবর