ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে গাড়ি চাপায় নিহত ১, বিনিময় বাসে আগুন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইল-জামালপুর মহা সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের পশ্চিম পাশে ঢাকা-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় এ দূর্ঘটনা ঘটে। মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের ছেলে জাহিদ হাসান (১৬)। দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার বন্ধু। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসিরা জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধ নিচ্ছিলেন পরে বেশি অসুস্থ হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। জাহিদ নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুদ্ধ জনতা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময়ে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৬১৩৪) আগুন ধরিয়ে দেয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার ওসি ইমরানুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করেন। 

Tag
আরও খবর