বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা কলেজ লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 17-11-2025 08:57:46 pm

"সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা'র ২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটি হতে দায়িত্ব হস্তান্তর ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে। 


অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ ও অতিথিদের বরণ করে নেওয়া হয়।পরবর্তীতে অতিথিদের মতামত গ্রহণ ও সম্মাননা স্মারক প্রদান।পাশাপাশি ২০২৪-২০২৫ কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও বার্ষিক সেরা লেখকদের সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।অতঃপর ২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি রাকিব হাসান নীল হতে ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি হাসিবুল হাসান হিমেলের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয় এবং এরপরই ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একসাথে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পাদিত হয়।


আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সম্মানিত উপদেষ্টা ঢাকা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী।বিটিসিএলএফ, ঢাকা কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি সায়েম আহমাদ এবং বিভিন্ন কার্যবর্ষের সাবেক সভাপতি আকিব হোসেন,অমিত হাসান,রাকিব হাসান নীল এবং সাবেক সাধারণ সম্পাদক বিশাল সাহা,সাকিব হাসান,ইমন হাওলাদার। 


এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২০২৬ কার্যবর্ষ কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম,আইন বিষয়ক সম্পাদক মিরাজ আলী এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য বুশরা আমিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সাল থেকে সারাদেশে ২৩ টিরও বেশি শাখায় তরুণদের লেখালেখি ও সাহিত্য চর্চা করে যাচ্ছে। 

আরও খবর