ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সংবাদ প্রকাশের পরেও অনিয়ম বন্ধ নয়: কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন সচেতন মহল



মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ রোগীরা। নানা অনুসন্ধানী প্রতিবেদন ও অভিযোগের প্রেক্ষাপটেও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৩৫টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে অল্প কয়েকটির বৈধ অনুমোদন থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানই লাইসেন্সবিহীন এবং নীতিমালাবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা জরুরি চিকিৎসা সেবা। এমনকি টিনশেড ভবনেও চলমান রয়েছে এই স্বাস্থ্যসেবা ব্যবসা, যা সম্পূর্ণভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী।


এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের প্রশ্ন “উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নাকের ডগায় বছরের পর বছর কিভাবে অনুমোদনহীন স্বাস্থ্য ব্যবসা চলতে পারে?

কারা দিচ্ছে প্রশয়?কাদের ছত্রছায়ায় শিবচরে অনুমোদনহীন হাসপাতালের বাণিজ্য ফুলে-ফেঁপে?


তাদের অভিযোগ, পর্যবেক্ষণে অবহেলা, নিয়ম-নীতির যথাযথ প্রয়োগ না থাকা এবং প্রশাসনিক জবাবদিহিতার দুর্বলতাই এসব অনিয়মের মূল কারণ।


স্থানীয় এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের সাইনবোর্ড থাকলেই তা হাসপাতাল হয় না। মানুষের জীবন নিয়ে ব্যবসা হচ্ছে, অথচ কার্যকর নজরদারি নেই। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”


এ বিষয়ে মন্তব্য নিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি “সিভিল সার্জনের অনুমতি ছাড়া মন্তব্য করা যাবে না” বলে মত প্রকাশ করেন। তবে জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টায় বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি অসুস্থ রয়েছেন।

তবে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার মোহাম্মদা খালেকুজ্জামান বলেন “আমরা এ সকল অবৈধ  প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় জনগণ দ্রুত অভিযান পরিচালনা, অবৈধ প্রতিষ্ঠান বন্ধ, লাইসেন্স নবায়ন, মান নিয়ন্ত্রণ এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর