ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে ইজিবাইক ও মোবাইল ছিনতাই মামলার আসামি গ্রেফতার, উদ্ধার মালামাল



মাদারীপুরের শিবচরে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল বাজার থেকে নয়াবাজারগামী একটি লাল রঙের ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের সময় শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ এলাকায় পৌঁছালে ৩–৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ইজিবাইকটি থামায়। এ সময় তারা চালক মো. সাব্বির ফরাজী ও এক যাত্রীকে মারধর করে হাত-পা বেঁধে পাশের একটি ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাব্বির ফরাজী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে।


ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শিবচর থানা পুলিশ ঢাকা, ফরিদপুর ও শিবচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং তাদের দেখানো স্থান থেকে লুট হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


শিবচর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর