ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে দু’দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা উদ্বোধন

দেশচিত্র

উদ্যোক্তা হবে শক্তি, গড়বে অর্থনীতির ভিত্তি শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায়-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাস্তবায়নে-সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) সংস্থার উদ্যোগে টাঙ্গাইলের মধুপুরে দুদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বেলা ৩টায় মধুপুর রাণীভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

"উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প আলোচন সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সন্তোষ চন্ত্র পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফোকাল পার্সন প্রদীপ কুমার, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক .কে ওবায়দুল হক, মধুপুর সরকার কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএস এর পর্ষদের সদস্য উৎপল পাল প্রমুখ

এসময় কৃষি বিভাগ, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন স্টার্টআপ উদ্যোক্তারা। কৃষি উদ্ভাবনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতেই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, স্মার্ট অগ্রণী বীজ, জৈব সার, হাইড্রোপনিক প্রযুক্তি, স্মার্ট সেচব্যবস্থা, বাগান ব্যবস্থাপনা সরঞ্জামসহ নানা উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের স্টলে প্রদর্শিত হয়েছে গ্রামীণ শিল্পপণ্য, ফল-সবজি প্রক্রিয়াজাতকরণ সামগ্রী, হস্তশিল্প নানা কৃষিভিত্তিক উদ্ভাবন।

বক্তারা বলেন, কৃষির উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টি-এই দুই ক্ষেত্র একে অপরের পরিপূরক। প্রযুক্তির যথাযথ ব্যবহার কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াবে, আর উদ্যোক্তারা এই পণ্য বাজারজাত করে অর্থনীতিতে নতুন গতি আনবে।

মেলায় দুই দিন ধরে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, প্রযুক্তি উপস্থাপনা, স্টার্টআপ পরামর্শ সেবা এবং কৃষকদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। মধুপুরের কৃষক উদ্যোক্তা সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে পুরো আয়োজন ঘিরে।

Tag
আরও খবর