প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ, মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-11-2025 03:33:30 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট ছিল বাংলাদেশের কাছে ‘বিশেষ টেস্ট’। কারণ এটি ছিল মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের মাইলফলকের টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। আইরিশদের হোয়াইটওয়াশ করে সতীর্থরাও স্বরণীয় করে রাখলেন এ মুশফিকের বিশেষ এ টেস্ট। 


জয়ের মঞ্চটা আগের দিনই সাজিয়ে রেখেছিলেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ৬ উইকেট পড়ে গিয়েছিল চতুর্থ দিনেই। রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে আইরিশরা ঘণ্টাখানেক টিকতে পারবে কিনা- তা নিয়েই অনেকের সন্দেহ ছিল। কিন্তু সে আইরিশরা মাটি কামড়ে পড়ে থাকে। 


অবশেষে দ্বিতীয় সেশনে অবশেষে জয়ের দেখা পায় বাংলাদেশ। হাসান মুরাদ পরপর দুই বলে আইরিশদের শেষ দুই উইকেট তুলে নেন। টিম টাইগার জিতে যায় ২১৭ রানের বিশাল ব্যবধানে। এর মাধ্যমে আইরিশদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।


খেলা দ্রুত শেষ করতে মধ্যাহ্নবিরতির আগে প্রথম সেশনের দৈর্ঘ্য ২০ মিনিট বাড়ানো হয়। তাতেও আয়ারল্যান্ডকে অল-আউট করতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনের ভাঙা উইকেটে শুরুতে তাইজুল ইসলাম আর মেহেদি মিরাজ দুটি উইকেট তুলে নিলেও এখন সহজেই ব্যাট করছে আইরিশরা। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে যায়।


পঞ্চম দিনের প্রথম উইকেট এনে দেন তাইজুল। তিনি ২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। টেস্টে এটি তার ২৫০তম উইকেট। এরপর নিলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েছিলেন ক্যাম্ফার। ৩০ রান করা নিলকে ফিরিয়ে চলতি টেস্টে প্রথম শিকার ধরে এ জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর গ্যাভিন হোয়ের সঙ্গে ১৯১ বলে ৫৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন। এ জুটি যেন থামছিলই না।


পঞ্চম দিনে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে মধ্যাহ্ন বিরতির পর হাসান মুরাদ পরপর দুই বলে তুলে নেন ১০৪ বলে ৩৭ রান করা গ্যাভিন হোয়ে এবং ম্যাথু হ্যাম্পার্সকে (০)। কিন্তু কার্টিস ক্যাম্ফারকে আউট করা সম্ভব হয়নি। তিনি ২৫৯ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৭১ রানে আপরাজিত থাকেন। তার এ লড়াই নিশ্চয়ই আইরিশ ক্রিকেটে রূপকথা হয়ে থাকবে।


৪০ ওভার বল করে ৭ মেডেনসহ ১০৪ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৮টি। অন্যদিকে হাসান মুরাদও ২২.৩ ওভার বল করে ১১ মেডেনসহ মাত্র ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তিনি ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ আর মেহেদী মিরাজ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে