ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হাতির আক্রমনে রামুর জোয়ারিয়ানালায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রশিদ আহমদ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোঃ হোসেনের পুত্র। আজ ১৫ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬:০০ টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- নিহত রশিদ আহমদ বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে চাষাবাদ করতেন। আজ কাজ শেষে আরো কয়েকজন শ্রমিকের সহ বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রশিদ আহমদকে বন্যহাতির আক্রমণে পিষ্ট হয় তিনি। এতে রশিদ আহমদের শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এদিকে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানিয়েছেন- খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে- রশিদ আহমদ ২ ছেলে,২ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর