ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কবরস্থানের রাস্তা নির্মাণে বাধা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ : শিবচরে গ্রামবাসীর বিক্ষোভ


মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শানকিরচর গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণে বাধা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন। সোমবার বিকালে গ্রামবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে যাওয়ার সুবিধার্থে মোট ২৪ জনের জমি নির্ধারণ করা হলে তাদের মধ্যে ২৩ জন রাস্তা নির্মাণে জমি দিতে সম্মতি জানান। কিন্তু স্থানীয় বাসিন্দা জসিম নামের একজন এতে আপত্তি উত্থাপন করেন। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত।



গ্রামবাসীর অভিযোগ, ব্যক্তিগত বিরোধের কারণে জসিম সংশ্লিষ্ট টেলিভিশনে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রবীণ হাজী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “ব্যক্তিগত কারণে অসত্য সংবাদ প্রকাশ করাটা অপ–সাংবাদিকতার শামিল, এতে গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”



এদিকে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী ও ইউ পি সদস্য অভিযোগ করেন, রাস্তা নির্মাণের প্রক্রিয়ায় জসিম ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।



জসিমের আপত্তিকে কেন্দ্র করে কবরস্থানে যাওয়ার রাস্তা আটকে যাওয়ায় গ্রামবাসী নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার দাবিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গ্রাম প্রদক্ষিণ করে শেষ হয় কবরস্থানের সামনে গিয়ে।



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “কবরস্থানে যাওয়ার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু জসিম মিয়া তার জমি দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই তার জমির ওপর দিয়ে রাস্তা না নিয়ে বিকল্প স্থানে রাস্তা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।”

Tag
আরও খবর