‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্যে কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) সন্ধায় ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা  বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশবাসীর প্রত্যাশিত। প্রিয় দেশনেত্রী আরোগ্য লাভের মাধ্যমে দেশে গণতন্ত্রের গতি আরও শক্তিশালী হবে। বেগম খালেদা জিয়ার তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার দ্রুত সুস্থতা শুধু দলের জন্য নয়,দেশের গণতন্ত্র রক্ষার জন্যও অপরিহার্য।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপি,জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল,জেলা ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবন্দ।

উল্লেখ্য: মাহফিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সদর থানা বিএনপি,পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উপস্থিতিতে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি,স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠান শেষেও নেতাকর্মীরা তাদের নেত্রীকে দ্রুত সুস্থ অবস্থায় পুনরায় সক্রিয় রাজনৈতিক অঙ্গনে ফিরে দেখতে চান এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী।

আরও খবর