ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ক্ষেতলালে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ; গ্রেফতার-১

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লায় এক তরুণীকে (মক্ষিরানী) হিসেবে ভাড়া এনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩০ নভেম্বর (রবিবার) রাত ৮ টার দিকে পৌর এলাকার ভাসিলা কুমারগাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পৌর এলাকার ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন ভুক্তভোগী ওই তরুণীর স্বামী আব্দুল মাজেদের সাথে যোগাযোগ করে তিনজনেন কথা বলে তার স্ত্রীকে (মক্ষিরানী) হিসেবে ভাড়া নেয়। কিন্তু পরে খাবার আনার কথা বলে সুমন আরও চারজনকে নিয়ে আসে। এরপর ওই তরুণী এবং তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে গণধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পহেলা (ডিসেম্বর) সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ক্ষেতলাল থানায় এসে বিষয়টি ওসিকে জানান। খবর পেয়ে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং তরুণীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, পৌর এলাকার ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল (৩০)। ঘটনায় ভুক্তভোগীর বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে হলেও বর্তমানে তিনি হিন্দা সমাজকল্যাণ গুচ্ছগ্রামে বসবাস করছেন। তার স্বামী মনঝার বাজার এলাকার আব্দুল মাজেদ (৩৫)। এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৫-৭ জনকে আসামি করে এজাহার দাখিল হয়েছে। তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
Tag
আরও খবর