ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মনোনয়ন প্রত্যাহারে ক্ষোভ, শিবচরে কামাল জামান অনুসারীদের মশাল মিছিল



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রার্থী পরিবর্তনের ঘোষণার পর বৃহস্পতিবার রাত থেকেই এলাকায় আলোচনার ঝড় বইছে।


গত নভেম্বরের ৩ তারিখে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লাকে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে পরদিন কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই মনোনয়ন স্থগিত করা হয়। পরবর্তীতে গভীর বিবেচনার পর গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় নাদিরা আক্তারকে, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।


এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কামাল জামান মোল্লার সমর্থকরা শুক্রবার মাগরিবের নামাজের পর মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাতিরবাগান মাঠ থেকে শুরু হয়ে শিবচর পৌরবাজার অতিক্রম করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।


বক্তারা বলেন, “বিএনপির দুঃসময়ে শিবচরে যিনি মাঠে ছিলেন, সেই যোগ্য নেতা কামাল জামান মোল্লাকে উপেক্ষা করে কেন্দ্র ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার মনোনয়ন পুনর্বহাল না হলে তৃণমূলের ক্ষোভ আরও বাড়বে।” তারা দ্রুত পুনর্বিবেচনার দাবি জানান।


মনোনয়ন পরিবর্তনের পর থেকে শিবচরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Tag
আরও খবর