ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে প্রাক-নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) উপজেলার ভোট কেন্দ্র প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রাক-নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটায় শিবচর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ ইবনে মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আশফাকুল রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় অংশ নেন।


সভায় ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা, সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্দেশনাগুলো কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভাপতি তার বক্তব্যে বলেন, “প্রতিটি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে, যা উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ যাতে না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”


সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

Tag
আরও খবর