একদিনে ৮৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুজ পেজে দেয়া এক তথ্যে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে