‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ পৌর জাসাসের উদ্যোগে কম্বল বিতরণ...

মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ পৌর জাসাসের উদ্যোগে কম্বল বিতরণ...

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিরাজগঞ্জ পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

আজ বুধবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক এই কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই কম্বল বিতরণ তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা। তিনি বলেন, শীতের এই সময়ে একটি কম্বল অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। জাসাস সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখবে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান মন্ডল, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহাগ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা।

বক্তারা বলেন, মরহুম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকবে জাসাস।

অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী'র পরিচালনায় দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরও খবর