ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য



মাদারীপুরের শিবচর উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হত্যার দায় স্বীকার করলেও ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়েছে।

বুধবার রাত আনুমানিক ৩টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি জন্মান্ধ আবুল মৃধার (৬৫) স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল মৃধা প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় দম্পতির দুই ছেলে—আলী হোসেন ও মোহাম্মদ মিয়া—একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডের পর তাদের আচরণ ছিল অস্বাভাবিক ও সন্দেহজনক বলেও দাবি করছেন স্থানীয়রা।

এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—একজন বৃদ্ধ ও জন্মান্ধ ব্যক্তি এককভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম কি না, নাকি ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা ভিন্ন কোনো ঘটনা জড়িত রয়েছে।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। স্বামীর স্বীকারোক্তির পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের ভূমিকা, পারিপার্শ্বিক অবস্থা ও অন্যান্য আলামত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Tag
আরও খবর