বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

জীবন ও মৃত্যু: সময়ের দরজায় দাঁড়িয়ে আত্মজিজ্ঞাসা

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-01-2026 09:43:18 am

◾মু. সায়েম আহমাদ : জীবন এক রহস্যময় পথচলা। জন্মের প্রথম কান্না থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাদের অদৃশ্য এক গন্তব্যের দিকে নিয়ে যায়। মানুষ যতই শক্তিশালী হোক, যতই স্বপ্নে বিভোর থাকুক, এই সত্যের কাছে সবাই সমানভাবে নত। জীবন ও মৃত্যুর এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে বিনয়ী করে তোলে, উদাসীনতা থেকে সচেতন করে তোলে এবং অন্ধকারের মাঝেও আশার আলো দেখায়।


পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলেছেন, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)


এই আয়াত যেন মানুষের অহংকার ভেঙে দিয়ে এটা মনে করিয়ে দেয় যে, দুনিয়া চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী এক পরীক্ষাগার।‌ 



আমাদের বাস্তব জীবনের দিকে তাকালে এই সত্য আরও গভীরভাবে অনুভূত হয়। আমার কাছের মানুষগুলো, যাদের একসময় প্রাণচঞ্চল হাসি, দৃঢ় পদচারণা আর নির্ভীক সাহস দেখেছি। আজ তারা বয়সের ভারে ঝিমিয়ে পড়ছে। কারও হাঁটা ধীর হয়ে এসেছে, কারও চোখে ক্লান্তির ছায়া, কেউ আবার দীর্ঘ অসুস্থতায় নুয়ে পড়েছে। তাদের দিকে তাকালে বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। মনে হয়, সময় নিঃশব্দে সবকিছু কেড়ে নিচ্ছে। অথচ এই পরিবর্তনের মাঝেই লুকিয়ে আছে আল্লাহর অমোঘ হিকমত।


মহান আল্লাহ বলেন, “তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি তোমাদের পরীক্ষা করেন—কে তোমাদের মধ্যে উত্তম আমলে শ্রেষ্ঠ।” (সূরা আল-মুলক: ২) অর্থাৎ আমাদের জীবন শুধু ভোগের নাম নয়, বরং দায়িত্ব, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সংগ্রাম।


বাস্তবতা খুবই ভয়ঙ্কর। আমাদের জীবনে অসুস্থতা ও বার্ধক্য আসে; মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু মুমিনের জন্য তা রহমতের দ্বার খুলে দেয়। যদি আমরা তা উপলব্ধি করতে পারি। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “মুমিনের যেকোনো কষ্ট, রোগ, দুঃখ এমনকি কাঁটা বিদ্ধ হলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন।” (সহিহ বুখারি ও মুসলিম)। এই হাদীস আমাদের শেখায়—কষ্ট মানেই পরাজয় নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক সুবর্ণ সুযোগ।


আরেকটি হাদীসে নবী করীম (সাঃ) আমাদের সচেতন করে দিয়েছেন, “পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে গনীমত মনে করো: বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সচ্ছলতা, অবসর সময়ের আগে ব্যস্ততা এবং মৃত্যুর আগে জীবন।”


এই বাণী যেন জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। আজ যারা দুর্বল হয়ে পড়ছে, কাল আমরাও তাদের কাতারে দাঁড়াব। এটাই করুণ বাস্তবতা। এটা আমাদের মেনেই জীবন যাপন করতে হবে। তাই প্রিয় মানুষদের অসুস্থতা দেখে শুধু কষ্ট পাওয়াই যথেষ্ট নয়; বরং তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা দেওয়া, দোয়া করা এবং নিজেকে নেক আমলে প্রস্তুত করাই আমাদের কর্তব্য। মহান আল্লাহর দরবারে অন্তরের আকুল প্রার্থনা, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন। ঈমানের উপর অবিচল রাখুন; আমাদের ভুলত্রুটি ক্ষমা করুন এবং জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।



মু. সায়েম আহমাদ 

লেখক ও সংগঠক 


আরও খবর
6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৯ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১১ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৬৩ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৩৯ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে