লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

আলিফ হত্যা : চিন্ময়সহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2026 12:20:48 pm

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। 

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে মামলার আসামিদের আদালতে আনা হয়। 

মামলাটি গত ৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজের আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন না মেলায় ক্ষুব্ধ বিক্ষোভের ঘটনার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনের নাম থাকলেও এদিন ২৩ জন উপস্থিত থাকলেও ১৬ জন এখনও পলাতক।

অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি, কে সি দে রোডসহ এলাকাগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।

সকাল সাড়ে ৮টায় আদালত ভবনের প্রধান প্রবেশ পথে পুলিশ ব্যারিকেড বসিয়ে প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই করে। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর টহল দলও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

Tag
আরও খবর