লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2026 09:12:30 pm

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।


সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


নাহিদ ইসলাম বলেন, কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে একপাক্ষিকভাবে আচরণ করছে। বিএনপির চাপে পড়ে নির্বাচন কমিশন আইনের সঠিক অবস্থান থেকে সরে এসেছে।


তিনি আরও বলেন, কমিশন সংস্কারের বিরোধিতা করছে। বিএনপির প্রভাবেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। গণভোটের বিরুদ্ধেও ইসি পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে।


তিনি সতর্ক করেন, ইসি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তবে মুখোমুখি সংঘাতের কোনো ইচ্ছা নেই।


তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন কমিশন যদি জনগণের আস্থা অর্জন করতে না পারে, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা সম্ভব?’


তিনি বলেন, যদি ইসি মনে করে দেশে একক দল শাসন করছে, তাহলে তারা ভুল ভাবছে। যদি কমিশন পক্ষপাতি আচরণ অব্যাহত রাখে, তারা বাধ্য হয়ে মাঠে নামবে। সুষ্ঠু নির্বাচন না হলে দায় কমিশনের ওপরও পড়বে।


নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে চাপ তৈরি করে এ রায় করিয়েছে।


তিনি স্পষ্ট করেন, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক, এটা আমরা চাই না। এজন্য তারা আদালতের দ্বারস্থ হবেন।


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে তার আসার সময় ঢাকা শহরজুড়ে তার ছবি ও পোস্টার ছিল, তৎকালীন সময়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভার নামে বিভিন্ন প্রচারণাও চলছে।


তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং স্বাধীন প্রতিষ্ঠান ইসির ওপর প্রভাব বিস্তার করা কি তারেক রহমানের পরিকল্পনার অংশ?


বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও দুই সদস্য। এর আগে বিকেল ৫টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

Tag
আরও খবর