লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

কূটনীতিকদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্রিফিং করছে ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2026 12:24:29 pm

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।


ব্রিফিং অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ব্রিফিংটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। 


ব্রিফিং শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।


ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফিং অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


এদিকে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Tag
আরও খবর