ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো বশেমুরবিপ্রবি'র এএসভিএম বিভাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2023 11:48:36 am

ছবি: নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ



◾ আর এস মাহমুদ হাসান


নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় উক্ত বিভাগের ১১৫ নং কক্ষে পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 


এসময় শিক্ষকরা ও প্রবীণ শিক্ষার্থীরা ২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে বরণ করে নেন।


ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান  ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর-ই-জান্নাত জ্যোতি ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। পুরো অনুষ্ঠানজুড়ে সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন বর্নি।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক নবীন শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, "তোমরা বিভিন্ন জায়গা থেকে পরিবার ছেড়ে এখানে এসেছো, কিন্তু মনে রাখবে আমরা এএসভিএম ডিপার্টমেন্ট একটা পরিবারের মতোই। এখানে যেকোনো বিপদে একে অন্যেকে পাশে পাবে। তোমাদের প্রতি পরামর্শ ও আমাদের আকাঙ্খা থাকবে- প্রথম বছর হেলায় না কাটিয়ে নিয়মিত পড়াশোনার ভিতরে থেকে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করো, স্কিলড ভেটেরিনারি ডাক্তার ও ভালো মানুষ হও এবং দেশের সম্পদ হও।"


এ সময় অন্য শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান।



ছবি: নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ। 


নবীন শিক্ষার্থীরাও তাদের স্বপ্নে ঘেরা প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থী রেজওয়ান সাদিক বলেন, "এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে আজ প্রথম পদাচারণা এক অন্যরকম আনন্দ দিয়েছে। অবশ্য এই আনন্দের সাথে কিছুটা ভয়ের মিশ্রনও ছিল। কিন্তু এই ভয়ের অনেকটাই কমে গিয়েছিলো যখন নিজ ডিপার্টমেন্টের নিজ ক্লাস রুমে যাই। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এতটা আপন করে কাছে টানে! যদিও সবাই অপরিচিত মুখ। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন এক জীবনের সূচনা। সবার সাথে সবাই পরিচিত হওয়া, একসাথে ক্লাস শেষে সময় কাটানো, খাওয়া-দাওয়া, এর মাঝে একে অন্যের সম্পর্কে জানা। আর কিছু সময় পার হতেই অপরিচিত মুখগুলো হয়ে ওঠে অতি-পরিচিত মুখ। প্রথম পদচারণের দিনটাতে শিক্ষক ও সিনিয়রদের পরম স্নেহের বরণ পেয়েছি, তাদের পথ-নির্দেশনা নিয়ে নিজ গন্তব্যে পৌছাতে চাই, শিখতে চাই কিভাবে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে"।


প্রসঙ্গত, ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করার কথা থাকলেও পরে সেটা অনিবার্য কারণবশত স্থগিত হয়। তাই প্রত্যেক বিভাগ আজ আলাদা-আলাদাভাবে ক্লাসে নবীনদের বরণ করে নেয়। বিভাগগুলো নিজ তত্ত্বাবধানে নবীনদের বরণ করেছে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, "এটা নিয়ে আমরা আলোচনা করছি, আগামী ফেব্রুয়ারিতে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ হতে পারে"।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২১ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে