ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সাকলায়েন মুশতাকের মেয়েকে বিয়ে করলেন শাদাব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2023 08:16:24 am

হঠাৎ বিয়ের ধুম পড়েছে পাকিস্তান ক্রিকেটে। চলতি মাসেই হ্যারিস রউফ আর শান মাসুদের পর এবার বিয়ে করেছেন শাদাব খানও। কনে পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাকলায়েন মুশতাকের মেয়ে।


গতকাল সোমবার ইনস্টাগ্রাম ও টুইটার পোস্টে বিয়ের খবর জানান শাদাব। পাত্রীর বিষয়ে ধারণা দিতে শাদাব লেখেন, ‘আমি আমার মেন্টর সাকি ভাইয়ের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে একান্ত জীবনে থাকতে চায়।’


স্ত্রী ও পরিবারের সদস্যদের গোপনীয়তায় সম্মান দেখানোর জন্য অনুসারীদের অনুরোধ করেছেন শাদাব। তবে মজা করে এও লেখেন যে কেউ উপহার পাঠাতে চাইলে তিনি নিজের অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেবেন।


শাদাব অবশ্য পাত্রীর নাম বা সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক কী উল্লেখ করেননি। তবে ডন নিউজের খবরে পাত্রী সাকলায়েনের মেয়ে বলে উল্লেখ করা হয়েছে। 


বিয়ের খবর প্রকাশ্যে আনার পর শাদাবকে অভিনন্দন জানান তার জাতীয় দল সতীর্থরা। এর মধ্যে শাদাবের সঙ্গে তোলা একটি ছবি ইফতিখার আহমেদ টুইটে লেখেন, ‘এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত শাদাব। শুভকামনা রইল।’ টুইটে সাকলায়েন মুশতাক ও তার মেয়ে সানা সাকলায়েনকে ট্যাগ করেছেন ইফতিখার।


এ ছাড়াও ইমাম উল হক, হাসান আলী, খুশদিল শাহ, হারিস রউফদের পাশাপাশি টেনিস তারকা সানিয়া মির্জা, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তাবরাইজ শামসি শাদাবকে নতুন জীবনে পদার্পণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে