ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে বিএনপি’র গণমিছিলে জনস্রোত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র উদ্যোগে আয়োজিত গণমিছিলে জনসমাগমে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় পৌর শহর। দলীয় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত  টাঙ্গাইল-১ ( মধুপুর-ধনবাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানের শীষের  গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি মধুপুর বিএনপির কার্যালয় থেকে শুরু করে মধুপুর আনারস চত্বর হয়ে মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন এবং বিএনপি ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গণমিছিল চলাকালে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মধুপুরে বিএনপি’র গণমিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আগামী দিনের আন্দোলন কর্মসূচিতেও আরও বড় পরিসরে জনসম্পৃক্ততা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর