মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামে মীমাংসা করে দেওয়ার সওয়াব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 11:49:33 pm

সংগৃহীত ছবি

◾ড. এ এন এম মাসউদুর রহমান :


মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন কারণে তাদের মধ্যে অন্তঃকলহ বা মনোমালিন্য হতেই পারে। এ মনোমালিন্য তৃতীয় পক্ষ কর্তৃক মীমাংসা করে দেওয়া খুবই পুণ্যের কাজ। আল্লাহ বলেন, ‘আর যদি মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও।...তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে মীমাংসা করো এবং ন্যায়বিচার করো। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস-মীমাংসা করে দাও।’ (সুরা হুজুরাত: ৯-১০) তিনি আরও বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও।’ (সুরা আনফাল: ১)


অনুরূপভাবে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েন শুরু হলে সেখানেও মীমাংসা করে দেওয়া ইমানদারের কাজ। আল্লাহ বলেন, ‘যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই। আর মীমাংসা কল্যাণকর।’ (সুরা নিসা: ১২৮)


মহানবী (সা.)-এর বৈশিষ্ট্যই ছিল তিনি কারও মধ্যকার বিবাদের কথা শুনলে তা মীমাংসা করে দিতেন। সাহল ইবন সাআদ (রা.) বলেন, ‘কুবাবাসীরা পরস্পর মারামারির এক পর্যায়ে পাথর ছুড়তে শুরু করে। মহানবী (সা.) এ সংবাদ পেয়ে বললেন, ‘তোমরা আমাকে নিয়ে চলো, আমি তাদের মধ্যে মীমাংসা করে দিব।’ (বুখারি)


এমনকি বিভিন্ন নফল ইবাদত থেকেও মীমাংসা করে দেওয়া উত্তম ইবাদত। একদা মহানবী (সা.) সাহাবিদের বললেন, ‘আমি কি তোমাদেরকে নামাজ, রোজা ও সদকার চেয়ে উত্তম বস্তুর সুসংবাদ দিব?’ তারা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল।’ তিনি বললেন, ‘তোমাদের মধ্যকার অন্তঃকলহ মীমাংসা করা।’ (আবু দাউদ)


লেখক: সহযোগী অধ্যাপক,ইসলামিক স্টাডিজ বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়