‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

যে নেতা নিজের কথা না ভেবে, জনগণের কথা ভাবে সেই প্রকৃত নেতা, বিএনপি নেতা রঞ্জু ‎

যে নেতা নিজের কথা না ভেবে, জনগণের কথা ভাবে সেই প্রকৃত নেতা, বিএনপি নেতা রঞ্জু ‎


‎যে নেতা নিজের কথা না ভেবে, জনগণের কথা ভাবে সেই প্রকৃত নেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস. এম সোহেল মাহমুদ রঞ্জু। 

‎গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন,দল তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবে। কারণ তারা দলের সম্পদ। বিগত দিনে দলকে ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা,জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই সময়ে আমরা বিএনপিকে ভূলে যাই নাই।আমাদেরকে ঘর ছাড়া, বাড়ী ছাড়া করা হয়েছে,পুলিশের হাত থেকে বাঁচার জন্য জোড় জঙ্গলে এমনি কঠিন শীতেও ধানের ক্ষেতে রাত কাটাতে হয়েছে। তার পরেও তৃণমূলের সঙ্গে সরাসরি কথা বলে আমরা নেতৃত্ব দিয়েছি। নানা ঝড় ধাপটার মধ্যেও নেতাকর্মীরা ঠিক ছিলেন বিধায় দল ঠিক ছিল, দল শক্তিশালী হয়েছে। এক কথায়-তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির চালিকাশক্তি।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি ) সকালে দৈনিক দেশচিত্র প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এসএম সোহেল মাহমুদ রঞ্জু।

‎বহুলী ইউনিয়নের এই কৃতিসন্তান আরো বলেন, নেতৃত্বের শক্তি আসে সততা, ত্যাগ আর জনগণের ভালোবাসা থেকে।

‎সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন রাজনীতি দীর্ঘদিন ধরে পুরনো ধ্যান-ধারণা, ব্যক্তিস্বার্থ ও বিভক্তির শৃঙ্খলে আবদ্ধ। এই বাস্তবতায় নতুন প্রজন্মের অংশগ্রহণ শুধু প্রয়োজন নয়,অপরিহার্য ছিল। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা যেন এই দিনটার আশায় ছিল।

‎এ সময় বিএনপি নেতা এসএম রঞ্জু’র সঙ্গে থাকা এক তৃণমুল কর্মী জানান- বহুলীতে স্থানীয় রাজনীতিতে বিভক্তি ও গোষ্ঠীচিন্তা আমাদের কিছুটা থামিয়ে রেখেছিল। এই অবস্থায় এস এম রঞ্জু ভাই যেমন আদর্শিক, তেমনি কর্মী প্রাণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠলেন। তিনি বিশ্বাস করেন, নৈতিক রাজনীতি মানেই জনগণের কাছে দায়বদ্ধ থাকা, শুধু দলে নয়; দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা। দলীয় অভ্যন্তরীণ বিভক্তি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ঐক্যের সেতুবন্ধন, যেখানে তরুণেরা দেখছে নতুন আশা, জনগণ দেখছে এক নির্মোহ নেতৃত্বের মুখ।

‎এই তৃণমূলের কর্মী আরো বলেন, দেখুন তরুণ নেতৃত্ব মানে শুধু বয়স নয়-এটি মানে উদ্যম, উদ্ভাবন, আদর্শে অটল থাকা এবং পরিবর্তনের শক্তি। মনে রাখবেন- তরুণরা সমাজের সবচেয়ে বড় শক্তি। তারা ডিজিটাল, তথ্যনির্ভর ও বাস্তবমুখী রাজনীতি বোঝে। তারা সংঘাত নয়, সমাধানমুখী রাজনীতি চায়। এস এম রঞ্জু সেই পরিবর্তনের প্রতীক।

‎তিনি রাজনীতিকে দেখেন উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে— যেখানে জনগণের সম্মান, তরুণদের কর্মসংস্থান, শিক্ষার সুযোগই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু এবং ইনসাফ ভিত্তিক সমাজ, মাদক মুক্ত বহুলী ইউনিয়ন।

‎যার ফলশ্রুতিতে আজ জনগণের আস্থা, তরুণদের আশা বহুলী ইউনিয়ন প্রতিটি হৃদয়ে আজ একটাই নাম উচ্চারিত হয় এস এম রঞ্জু। তিনি শুধু নেতা নন, তিনি এক নতুন অনুপ্রেরণা,একটি স্বপ্নের নাম, যেখানে রাজনীতি মানে জনসেবা,আর নেতৃত্ব মানে নৈতিক সাহস।

আরও খবর