আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে পরিবেশ আইনের তোয়াক্কা না করে পুকুর ভরাট করে পরিবেশ দূষণ ও ক্ষতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। 

সালাহ উদ্দিন বিশ্বাস নামের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী সিনিয়র চীফ জুডিশিয়িাল ম্যাজিস্টেট আবু তালেবের আদালতে সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় মামলাটি করেন। মামলায় ইউএনও ছাড়াও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সুত্রে জানা যায়,  গোদাগাড়ী ইউনিয়নের পরমানন্দপুর মৌজায় একটি পুকুর ভরাট করা হচ্ছে। শূন্য দশমিক ৫৮ একরের এই পুকুরটি ১৮৮ নম্বর জেএল এর ২৮৫ নম্বর দাগে অবস্থিত। এটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। উপজেলা ভূমি অফিসের খাতার রেকর্ড অনুযায়ী, এই জমির শ্রেণি পুকুর। এই পুকুরটিই ভরাট করছে উপজেলা প্রশাসন।


মামলার বাদী সালাহ উদ্দিন বিশ্বাস জানায়,  তাঁর পক্ষে মামলাটি ফাইলিং করেছেন আইনজীবী রায়হান কবীর। আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি গ্রহণ করে আগামী ২২ মে শুনানির জন্য দিন ঠিক করেছেন। সেদিন পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শকের উপস্থিতিতে শুনানি হবে।


মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. জানে আলম বলেন, তিনি এখনও জানেন না। তিনি দাবি করেন, যেখানে মাটি ফেলা হচ্ছে সেখানে কোন পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু অনেক আগেই পুকুর ভরাট করে নিজেরা ভোগদখল করতেন। তারা সেটি উদ্ধার করেছেন। এখন হয়রানি করার জন্যই আদালতে তাঁর বিরুদ্ধে এই মামলা করেছেন।


Tag
আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ ঘন্টা ৩২ মিনিট আগে