লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2026 08:44:41 pm

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, যা দেশের ভালো চায় না।’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।


ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি, প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।


জোনায়েদ সাকি বলেন, ‘একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, সার্বভৌম দেশ, যেখানে সবার ন্যায্য অংশ পাওয়ার সুযোগ থাকবে, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি হতে পারব।’


তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি যারা জনগণের কাছে শক্তি নিয়ে হাজির হবে, যাতে কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে না পারে।’ তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর অক্লান্ত পরিশ্রম করছেন কীভাবে নির্বাচনি অঙ্গীকার পূরণ করা যায়। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা সবগুলো কাজের পাইলট প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন শুরু হচ্ছে।


বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

Tag
আরও খবর