মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে রাহিমা আক্তার মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে রাহিমা আক্তার মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে খড়িয়া রাহিমা আক্তার মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এতে স্কুলের প্লে শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।


শনিবার(২৮ জানুয়ারি)বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া রাহিমা আক্তার মডেল একাডেমী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


রাহিমা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,একাত্তর পোস্ট এর নান্দাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম,রাহিমা আক্তার মডেল একাডেমীর পরিচালক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম হিমেল,স্থানীয় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.হেলাল মির্দা প্রমুখ। 


সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।


বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,বিস্কুট দৌড়,ব্যাঙ দৌড়,মার্বেল দৌড়,মুরুগের লড়াই,নৃত্য পরিবেশন  প্রভৃতি।


বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

Tag
আরও খবর