মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইলে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 


ময়মনসিংহের নান্দাইলে নিভিয়াঘাটা সিনিয়র ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছ। 


শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসা শাখার আয়োজনে মাদ্রাসার নতুন ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 


নিভিয়াঘাটা সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।


উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিকুল ইসলাম মামুন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহ মাহমুদুল হক সৌরভ


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, আওয়ামীলীগ নেতা এটিএম মঞ্জুরুল হক,মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল ইসলাম,গভর্ণিং বডির সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, মাহমুদুল হাসান, সহকারি শিক্ষক জসিম উদ্দিন ভূইয়া, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ দিনার প্রমুখ। 


প্রধান অতিথি এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারন জনগণের কাছে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। 


আলোচনা সভা শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ স্বাক্ষরিত ছাত্রলীগ নেতা রোহান ইসলামকে সভাপতি, ফয়জুল্লাহ সহ-সভাপতি, জেবিন আক্তার ইতি সহ-সভাপতি, রিমন মিয়াকে সাধারন সম্পাদক, সুমাইয়া আক্তার যুগ্ম সম্পাদক, মনির হোসেন যুগ্ম সম্পাদক, তাহমিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও হাসিবুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক করে নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর