নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বাংলাদেশ সফরে নতুন সিদ্ধান্তের কথা জানাল ইংল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2023 10:54:25 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। মূল সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ছিল দুটি প্রস্তুতি। 


আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের সব খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বিসিবির পরিকল্পনা ছিল প্রস্তুতি ম্যাচ দুটি আয়োজন করা হবে সিলেটে। কিন্তু সফরের আগে নিজেদের সিদ্ধান্ত জানাল ইসিবি। প্রস্তুতি ম্যাচ দুটি বাতিল করে দিয়েছে তারা। 


ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচিতে ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। যা জন্ম দিয়েছিল খানিক বিস্ময়ের। কেননা সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে এসে বড় দলগুলোর প্রস্তুতি ম্যাচ খেলার নজির বিরল। 


শেষ পর্যন্ত রইল না সেই দুই প্রস্তুতি ম্যাচ। মূল সিরিজ শুরুর আগে আর কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি রোববার জানিয়েছেন এই খবর। 


মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নিজামউদ্দিন। তার কাছে মূলত প্রশ্ন ছিল, ইংল্যান্ড সিরিজের কোনো ম্যাচ সিলেটে কেন রাখা হয়নি সে বিষয়ে। তখন কথাপ্রসঙ্গে প্রস্তুতি ম্যাচ দুটি না হওয়ার কথা জানান তিনি। 


“আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করে আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের একটা সূচি ছিল। যেটা আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। শেষ পর্যন্ত ইংল্যান্ড টিম তাদের এই সফরকে স্রেফ অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বলে এবার (সিলেটে ম্যাচ আয়োজন) করা সম্ভব হয়নি।” 


“ইংল্যান্ড দল তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। এখন সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।” 


প্রস্তুতি ম্যাচ দুটি না খেললে কি ২০ তারিখেই বাংলাদেশে আসবে ইংল্যান্ড? নাকি তাদের সফরসূচিতেও আসছে পরিবর্তন? 


এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, চার দিন পিছিয়েছে ইংল্যান্ডের আগমন। 


“নিজেদের খেলা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের ব্যস্ততা মিলিয়ে ২০ তারিখে আসতে পারছে না ইংল্যান্ড। ওরা এখন ২৪ তারিখে আসবে। পরে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঝে মাত্র ৪ দিন থাকায় ওরা আর প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছে না।” 


আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে, ৬ মার্চ। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে