জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

আবারও টাইগারদের কোচ হলেন হাথুরুসিংহে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2023 02:46:02 am

ফাইল ছবি


◾ স্পোর্টস ডেস্ক 


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ কথা জানিয়েছে।



তবে হাথুরু কি টেস্ট এবং ওয়ানডে নাকি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই দায়িত্ব নিবেন তা এখনও পরিষ্কার করেনি বিসিবি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরন শ্রীরাম এবং তার প্রতি খেলোয়াড়রা খুশি হওয়ায় চুক্তি বাড়ানো হবে বলে জল্পনা ছিল।


যাইহোক, বাংলাদেশের সাথে দ্বিতীয় অধ্যায় শুরু হবে শ্রীলংকার সাবেক ব্যাটার হাথুরুসিংহের। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচ ছিলেন তিনি। বিসিবির সাথে দুই বছরের মেয়াদে চুক্তিবদ্ধ ৫৪ বছর বয়সী হাথুরুসিংহে আগামী ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশ জাতীয় দলের কোচ হবার সুযোগ পাওয়াটা সম্মানের। যখন সেখানেই গিয়েছি আমি সত্যিই বাংলাদেশের মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতি সব সময়ই আমি মনে রেখেছি। আমি বাংলাদেশী খেলোয়াড়দের সাথে পুনরায় কাজ করতে এবং তাদের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছি।’


দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর জায়গায় নতুন প্রধান কোচকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। কোচ হিসেবে প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশ দলের । ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছিলো দল। তার দায়িত্বকালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদও পেয়েছিলো বাংলাদেশ।


আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪৯ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫২ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে