প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশু ফাতেমা আক্তার (৫) মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজারের দর্জি ব্যবসায়ী আবু সামার মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  গতকাল (১১ এপ্রিল) সকাল থেকে নিখোঁজ ছিলো শিশু ফাতোমা। বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন।

রবিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে ভুট্টাক্ষেতের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে মরদেহটি শনাক্ত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন মর্মান্তিক ঘটনায় তারা স্তব্ধ হয়ে পড়েছেন। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক  জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং খুব শিগগিরই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে