ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মধুপুরে অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণ, নগদ অর্থ, শুকনো খাবার ও ঢেউটিন সামগ্রী বিতরণ

দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের রাজস্ব থেকে নগদ অর্থ,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে শুকনা খাবার,ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্থদের মাঝে এ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ।

মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে দুর্যোগ প্রবণ সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের জন্য স্যাটালাইটের মাধ্যমে তাদেরকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার কর্যক্রম হাতে নেয়া হয়েছে। তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্কের আনা হয়েছে। প্রাধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা দেশের যুবক বেকার ছেলে মেয়েদে জন্য এআই ও ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রকল্প হাতে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও আমাদের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ইতোমধ্যে পুরণ করতে শুরু করেছে। 

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব সময় মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত রাখতে চাই। এ ছাড়া ইন্টারনেটে জুয়ার বিরুদ্ধে মধুপুরকে মুক্ত রাখতে প্রশাসনকে সজাগ থাকার আহবান জূনজানান, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম ফজলুল হক, উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স,সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব,

মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবাদুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু, প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন। 

এ সময় ক্ষতিগ্রস্থ ১১ জনকে দশ হাজার করে নগদ টাকা, দুজনকে ঢেউটিন ও মোট ১৩ জনের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।


Tag
আরও খবর