জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ

জামালপুরের ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলার আসামিদের রক্ষায় মোটা অংকের ঘুষ নিয়ে বাদীসহ তাঁর পরিবারের লোকজনকে মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। 


গত বুধবার (১৫) দুপুরে আইনগত প্রতিকার চেয়ে অপহরণ মামলার বাদী লিটন আকন্দ জামালপুরের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিটন আকন্দ উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রামের মিস্টার আলীর ছেলে। 


অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, লিটন আকন্দের সহোদর বোন মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী নুর ইসলামের ছেলে নুর হোসেন মাঝে-মধ্যেই বিভিন্নভাবে উত্যক্ত করে আসতে ছিলো। এনিয়ে স্থানীয়ভাবে শালিস-বৈঠক হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৭ জানুয়ারি বিকেলে লিটন আকন্দের বোনকে নুর হোসেন অপহরণ করে। এনিয়ে ২৫ জানুয়ারি জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ লিটন আকন্দ বাদী হয়ে মামলা করেন। ওই মামলার আসামিরা হলো, নুর হোসেন, তাঁর বাবা নুর ইসলাম, মা রাবেয়া বেগম, চাচা ইদ্রিস আলী এবং আত্মীয় লালচান। 


ওই মামলাটি জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে ঘটনার সত্যতা রয়েছে মর্মে গত ৮ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। 


মামলা করার আক্রোশে ১৯ ফেব্রুযারি আসামিরা বাদী লিটনের লোকজনের ওপর হামলা চালিয়ে বেশকয়েকজনকে গুরুতর আহত করে। এনিয়ে লিটনের দাদা হামলায় আহত বিশু আলী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা না নেওয়ার বিপরীতে এসআই কামাল হোসেন অপহরণের মামলা আপোষের প্রস্তাব দেন। 


অপহরণ মামলা থেকে রক্ষা পেতে গত ১৮ মার্চ রাত দেড়টায় বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগে  অপহরণ মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে থানায় এজাহার দেন নুর ইসলাম। অপহরণ মামলার আসামিদের রক্ষায় মোটা অংকের ঘুষ নিয়ে বিনা তদন্তে ওইদিন এজাহারটি মামলা হিসেবে রুজু করান এসআই কামাল হোসেন। 



লিটন আকন্দ বলেন, মামলা করায় অপহরণকারীরা আমাদের ওপর হামলা করলেও মামলা নেওয়া হয়নি। মোটা অংকের ঘুষ নিয়ে আসামিদের রক্ষায় বসতবাড়িতে পেট্টল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা বানিয়ে এসআই কামাল হোসেন আমাদের বিরুদ্ধে মামলা ঢুকে দিয়েছে। এনিয়ে এসপি স্যারের কাছে অভিযোগ করেছি।


অপহরণ মামলার আসামি নুর ইসলাম বলেন, 'অপহরণ করা হয়নি। আমার ছেলেকে ওই মেয়ে স্বইচ্ছায় বিয়ে করেছে। বিয়ে মেনে না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঘরে আগুন দেওয়ায় থানায় মামলা করেছি। 



অভিযুক্ত এসআই মো. কামাল হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ওসি স্যারকে বলেছি। পরে মামলা রুজু করা হয়েছে। বসতবাড়িতে আগুন দেওয়ার স্বাক্ষ্য প্রমাণের পেয়েছি। আদালতে চার্জশিট দেওয়া হবে।'



ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


জামালপুরের এসপি মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, অভিযোগপত্র উত্থাপিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে আইন অনুযায়ী নেওয়া হবে।





আরও খবর