মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রমজানের আগাম ৩ প্রস্তুতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2023 02:48:54 am

প্রতীকী ছবি

◾ শায়খ ওবাইদুল্লাহ 


রমজান সংযমের মাস, আত্মশুদ্ধির মাস এবং বছরের সেরা মাস। সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে সব ধরনের গুনাহ ও প্রবৃত্তি থেকে মুক্ত রেখে চলার অভ্যাস গড়ার মাস রমজান। তাই মুমিনের জীবনে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এ কারণেই এ মাসের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন মহানবী (সা.)। রমজানের দুই মাস আগ থেকেই তিনি প্রস্তুতি শুরু করতেন। 


রজব মাসের নতুন চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) রমজানের মানসিক প্রস্তুতি নিতেন। মহান আল্লাহর দরবারে অবারিত ফজিলত ও নিয়ামতের মাস রমজান পর্যন্ত বেঁচে থাকার আকুতি জানাতেন। রজবের শুরু থেকেই এই দোয়া পড়তেন—আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবানে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দিন। (জামিউস সাগির) 


অসুস্থতা, ঋতুস্রাব বা অন্য অপারগতার কারণে গত রমজানের কোনো রোজা কাজা থাকলে তা রমজানের আগে-আগে আদায় করে নেওয়া উচিত। কারণ সামর্থ্য থাকার পরও অবহেলা করে রমজানের রোজার কাজা আদায় না করা বড় গুনাহের কাজ। পরকালে এ জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে (রমজানে) থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির হয়, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে অর্থাৎ কাজা আদায় করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)


এ ছাড়া রমজানের আগে নফল রোজা রেখে উপোস থাকার অভ্যাস করা উচিত। বিশেষ করে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা মহানবী (সা.)-এর সুন্নত। হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.)-কে আমি শাবানে প্রায় পুরো মাসেই নফল রোজা রাখতে দেখেছি।’ (মুখতাসারুশ শামায়েল) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক