চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

খায়রুজ্জামান খান সানির ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2023 04:11:03 am

ফাইল ছবি


◾ সাহিত্য ডেস্ক 


কেক কেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির ২য় উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটি পাওয়া যাবে জ্ঞানকোষ প্রকাশনীর ৩৫ নাম্বার প্যাভিলিয়নে।


গত বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৬২৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম এবং প্রভাষক মো. নাসির মিয়া। 



ছবি: লেখক ফোরামের সদস্যরা ও লেখক।


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তরুণ লেখক সানি বলেন, এটি আমার দ্বিতীয় বই যা সত্যি আমার জন্য বড় প্রাপ্তির। ভাবেছিলাম ‘যদি অনেক দূরে যেতে চাও তবে সবাইকে নিয়ে যাও, যদি দ্রুত যেতে চাও তবে একলা যাও’। আমি অনেক দূরে যেতে চাই সেজন্য আমার সম্মানিত শিক্ষক, সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমার বন্ধুবান্ধব, ছোট বড় ভাইবোন সকলকে আমন্ত্রণ জানিয়েছি। 

 

এ প্রসঙ্গে বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমরা সকলেই গর্বিত। আমরা ইতোপূর্বে দেখেছি যারা লেখনীর ধারায় থাকে, তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রত্যাশা করি সানির কলম প্রবাহিত থাকুক। 


এসময় সাদমানের সঞ্চালনায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভাগটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আরও খবর



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

২৩ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে





6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১০১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে