প্রকাশের সময়: 30-04-2026 07:13:16 pm
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে এক প্রভাষক নিয়োগ কে কেন্দ্র করে লাগানো তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। দুই মাসের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় আগামী দুই মাসের মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে সুষ্ঠু তদন্ত কমিটি করে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
উল্লেখ্য, সম্প্রতি সিএসই বিভাগে এক প্রভাষক নিয়োগকে কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়৷ শিক্ষার্থীদের দাবি নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। সুষ্ঠ তদন্তের দাবিতে উপাচার্য বরাবর গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেওয়ার পর ক্লাস পরীক্ষা বর্জন করে করে বিভাগের শিক্ষার্থীরা৷ এরই ধারাবাহিকতায় গত ২৭শ এপ্রিল বিভাগে তালা লাগায় শিক্ষার্থীরা।
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে