ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে আঞ্চলিক পর্যায়ের ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

২ মে শনিবার দিন ব্যাপী এ প্রশিক্ষণটি ব্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজন করে। মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টার অনুষ্ঠিত প্রশিক্ষণে টাঙ্গাইল জামারপুর ও শেরপুর জেলার কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীরা অংশ গ্রহন করে। প্রশিক্ষণে আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও মাঠ পর্যায়ে কার্যকরীতা বৃদ্ধির জন্য ২৬৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।

ব্র্যাক প্রজনন স্বাস্থ্য  বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপি -দের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বর্তমানে ব্র্যাক-এর প্রায় ৪,৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, যা গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশের প্রায় ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এআইএসপি দের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফল প্রজননের হার উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক লার্নিং সেন্টার টাঙ্গাইলের মধুপুরে  অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে জামালপুর মেরপুর ও টাঙ্গাইল  জেলার এআইএসপি -রা অংশগ্রহণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট জোনের ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম। ময়মনসিংহের রিজিওনাল সেলস ম্যানেজার আবুল হোসেন, ঢাকা অঞ্চলের সেলস ম্যানেজার বাদশা মিয়া ,সিলেট অঞ্চলের আক্তারুজ্জামান, টাঙ্গাইলের এএসএম হাসান তারেক,জামালপুরের সাদ্দাম হোসেন ও শেরপুরের ওয়াজকুরুনী প্রমুখ।

Tag
আরও খবর