নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় : বিদ্যুৎমন্ত্রী ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে‌ বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আটক ২ ড্রোন হামলার শিকার সাতক্ষীরার দুই রেমিট্যান্সযোদ্ধা সোহরাওয়ার্দী কলেজে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান দক্ষতা ও সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, এলাকায় উত্তেজনা চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম চোরাচালান মামলার আসামিকে স্কুল কমিটির সভাপতি করায় মধ্যনগরে বিতর্ক হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কুতু্বদিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের: স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

ড্রোন হামলার শিকার সাতক্ষীরার দুই রেমিট্যান্সযোদ্ধা



দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই হামলায় আরও এক সিরীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে নিহতদের পরিবার ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই বাংলাদেশির একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরজন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ। তিনি আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা লেবাননে পাড়ি জমান। দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাসায় থেকে কাজ করতেন তারা। রোববার দিবাগত রাতে ওই আবাসস্থলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হন।

নিহত শফিকুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাস্টার। তিনি জানান, শফিকুল পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ দূতাবাস, বৈরুতের একটি শোকবার্তায় নিহত দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। শোকবার্তায় বলা হয়, ১১ মে রাত ৮টা ১২ মিনিটের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় তারা নিহত হন।

শোকবার্তায় আরও জানানো হয়, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তবে রাত পর্যন্ত সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শোকবার্তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একই দিনে ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হলে আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮ হাজার ৭৩০ জন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা কার্যকরভাবে সংঘাত বন্ধ করতে পারেনি। বিশেষ করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর




69f9db0739bd8-050526055655.webp
পদত্যাগ না করার ঘোষণা মমতার

৬ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে




69f6c75359f73-030526095603.webp
বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

৯ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে