লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

সমাজ পরিবর্তনের রোডম্যাপ চাইলেন তথ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2026 12:58:46 pm

শিল্পীদের চলচ্চিত্র আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘আমরা বিপ্লব করতে চাই এ কথা বলিনি, আমরা পরিবর্তন করতে চাই। আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে।’


শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


জহির উদ্দিন স্বপন বলেন, ‘কার্যকর মতবিনিময় ও চিন্তার সংযোগ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। চাইলেই কেউ কালজয়ী নেতা হতে পারেন না, তেমনি কালজয়ী শিল্পীও হওয়া যায় না। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রকে সভ্যতার গুরুত্বপূর্ণ সফট প্রোডাক্ট। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের চিন্তাশক্তিই সমাজকে পরিচালিত করে এবং এ প্রক্রিয়ায় চলচ্চিত্রকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’


তিনি বলেন, ‘কিছু কাজ মানবকল্যাণের তাগিদ থেকে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এ বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করে কাজ করতে হবে। রাষ্ট্র এখনো শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের প্রতি পর্যাপ্ত মানবিক হতে পারেনি। অনেক কিছু করার ছিল, যা আমরা করতে পারিনি। চলচ্চিত্র যে একটি শক্তিশালী মাধ্যম—এ উপলব্ধি থেকে যারা বিত্তের স্বপ্ন বাদ দিয়ে এ অঙ্গনে এসেছেন, রাষ্ট্র হয়তো এখনো তাদের পাশে দাঁড়ানোর যথেষ্ট বোধ তৈরি করতে পারেনি।’


তবে রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তথ্যমন্ত্রী।


তিনি আরও বলেন, ‘আপনাদের রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না হয়ে সমাজ পরিবর্তনের জন্যও হওয়া উচিত। তবে কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে নয়। কারণ, আদর্শভিত্তিক পরিবর্তন অনেক সময় গোষ্ঠীর স্বার্থে সবকিছুকে প্রোপাগান্ডা মেশিনে পরিণত করে ফেলে।’

আরও খবর