লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

জুলাইতেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানিসম্পদমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2026 09:26:44 pm

দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশ ও নদী রক্ষা তথা সামগ্রিক অর্থনৈতিক সুরক্ষায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজের নির্মাণকাজ আগামী জুলাই মাসেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করতে না পারি, তবে দেশের একটি বিশাল অঞ্চল অদূর ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে। এই কারণে পদ্মা এবং তিস্তা নদীকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত আসছে এবং আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এসংক্রান্ত প্রয়োজনীয় বিল পাস হবে।’


সেমিনারে পানিসম্পদমন্ত্রী দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগাপ্রজেক্টের বিষয়েও সরকারের পক্ষ থেকে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের একটি মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার একটি বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন বিপ্লব তৈরি করবে।


দেশের প্রধান খালগুলো যদি আগামী ৫০ বছর পর্যন্ত নিয়মিত খনন সচল রাখা না হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই সব অঞ্চল একসময় পানির নিচে চলে যাবে। এই জনকল্যাণমূলক কাজে দেশের রাজনৈতিক বিরোধী দলগুলো সরকারকে ইতিবাচক সহযোগিতা করলে কাজের অগ্রগতি অনেক বেশি ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সেমিনারে জাতীয় রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপট ও শিক্ষা পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে এত দিন ধরে যেসব অপরাজনীতি বা লেজুড়বৃত্তির সুযোগ সৃষ্টি হয়েছিল, তা যেকোনো মূল্যে চিরতরে বন্ধ করতে হবে।


বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্ররাজনীতির প্রতি যে তীব্র বিমুখতা ও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সুস্থ ও আদর্শিক ধারার চর্চার মাধ্যমে তা থেকে তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে।

Tag
আরও খবর